ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক

 জুন ০২,২০২০, ০১:৪৩

জুন ০২,২০২০, ০১:৪৮

যাত্রী সংকটের কারণে ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তাই আজ মঙ্গলবার (২ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট চলাচল করবে না।

এ তথ্য নিশ্চিত করেছেন বিমানের উপ মহাব্যবস্থাপক ( জনসংযোগ) তাহেরা খন্দকার।

তিনি বলেন, আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট চলাচল করবে না। তবে আগামীকাল বুধবার অভ্যন্তরীণ রুটে চারটি ফ্লাইট পরিচালনা করা হবে।

তাহেরা খন্দকার বলেন, বুধবার সৈয়দপুর রুটে ২টি, সিলেট রুটে ১টি এবং চট্টগ্রাম রুটে ১টি ফ্লাইট পরিচালনা করা হবে।

এছাড়া বিমানে যাত্রী সংকট কাটাতে ভাড়া কমানোর বিষয়ে কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি। তবে কি পরিমাণ ভাড়া কমানো হবে এ বিষয়ে তিনি জানাতে পারেননি।

করোনাভাইরাসের কারণে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর অভ্যন্তরীণ তিন রুটে সোমবার (১ জুন) ফ্লাইট চালু করে বিমান।

ads
ads
ads

Our Facebook Page